মাইক্রোসফট করপোরেশন যুক্তরাষ্ট্রভিত্তিক একটি কম্পিউটার প্রযুক্তি প্রতিষ্ঠান। বিল গেটস ও পল অ্যালেন ১৯৭৫ সালের ৪ এপ্রিল মাইক্রোসফট প্রতিষ্ঠা করেন। ১৯৭৯ সালের ১ জানুয়ারি মেক্সিকোর এলবার্কিক শহরে কার্যালয়স্থাপন করেন। বর্তমানে এটির সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের রেডমন্ড শহরে অবস্থিত। মাইক্রোসফটের সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যারগুলো হলো—মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেম ও মাইক্রোসফট অফিস। মাইক্রোসফটের প্রথম অপারেটিং সিস্টেমের নাম ছিল জেনিক্স, যা ১৯৮১ সালে প্রকাশিত হয়। পরে এটি বিক্রি করে দেওয়া হয়। সাম্প্রতিক এক হিসাব অনুযায়ী বিশ্বের প্রায় ৮৭ শতাংশ ডেস্কটপ কম্পিউটার ব্যবহারকারী উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করেন। মাইক্রোসফট সফটওয়্যার-সম্পর্কিত প্রায়১০ হাজার পেটেন্টের মালিক। প্রযুক্তি ব্যবসার পাশাপাশি মাইক্রোসফট বড় শিল্পকর্ম সংগ্রাহকও। এর প্রধান এবং শাখা কার্যালয়ের দেয়ালগুলোতে প্রায় ৫০০ বেশি বিখ্যাত শিল্পীর চিত্রকর্ম, ছবি, সিরামিক শোপিস শোভা পায়। মাইক্রোসফটের কর্মীর সংখ্যা প্রায় ৯৫ হাজার।প্রতিষ্ঠানটিতে পুরুষ ও নারী কর্মীর অনুপাত যথাক্রমে ৭৬ ও ২৪ শতাংশ। ওয়েবসাইট অবলম্বনে সামসুল আলম