মাইক্রোসফটওয়্যারের লিনাক্স প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিক্সভিত্তিক ওপেন সোর্স অপারেটিং সিস্টেম লিনাক্সের ব্যবহার দিন দিন বাড়ছে। বিশেষ করে তৈরি পোশাকশিল্প কারখানা, তথ্যযোগাযোগ ও প্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠান, বহুজাতিক কোম্পানিতে কাজের ক্ষেত্রে এই অপারেটিং সিস্টেমের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠান মাইক্রোসফটওয়্যার লিনাক্সের ওপর প্রশিক্ষণের আয়োজন করছে। প্রশিক্ষণের মাধ্যমে একসঙ্গে অনেক বিষয়ে ধারণা পাওয়া যাবে, সেই সঙ্গে কাজে আসবে দক্ষতা। প্রশিক্ষণে লিনাক্স ইনস্টলেশন ও কনফিগারেশন, লিনাক্স সিস্টেম ও নেটওয়ার্ক পরিচালনায় দক্ষতা অর্জন, লিনাক্স নেটওয়ার্ক সিস্টেম ও সার্ভিস সুরক্ষায় কার্যকর সিকিউরিটি ব্যবস্থাপনা, কেন্দ্রীভূত অ্যাপ্লিকেশন ইনস্টলেশন ও ব্যবস্থাপনা প্রভৃতি বিষয়ে ধারণা দেওয়া হবে।মাইক্রোসফটওয়্যার দুই ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। বিস্তারিত জানতে ফোনে (০১৭৩২২১০২৮৩, ০১১৯৪১২১০০৭) যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। এ ছাড়া ওয়েবসাইটে (www.macrosoftwaresbd.com) গিয়েও এসব খবরাখবর জানা যাবে। নিজস্ব প্রতিবেদক