মাইজভান্ডার একাডেমির উদ্যোগে রুহানি সংলাপ অনুষ্ঠিত
মাইজভান্ডারি একাডেমির আয়োজনে ১৩ মে ‘তৌহিদ সম্পর্কে ইসলামি দৃষ্টিভঙ্গি ও অন্যান্য মতবাদ একটি তুলনামূলক বিশ্লেষণ’ শিরোনামে সংলাপ অনুষ্ঠিত হয়। হামজারবাগে অবস্থিত মাইজভান্ডার একাডেমি মিলনায়তনে এই রুহানি সংলাপে সভাপতিত্ব করেন হজরত জিয়াউল হক মাইজভান্ডারি ট্রাস্টের সচিব এ এন এম এ মোমিন। আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহকারী অধ্যাপক মাওলানা মুহাম্মদ জাফর উল্লাহ, ইসলামি চিন্তাবিদ আল্লামা গোলাম মুহাম্মদ খান সিরাজী, আল্লামা মোহাম্মদ শায়েস্তা খান আল-আজহারী। সংলাপ সঞ্চালনায় ছিলেন একাডেমির সাধারণ সম্পাদক মীর মুহাম্মদ তরিকুল আলম।
সংলাপের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও নাত পরিবেশন করেন মোহাম্মদ মুজিবুল হক। সভায় মাইজভান্ডারি একাডেমির সদস্যসহ বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়াহিদুল আলম, মাওলানা মাসুম কামাল আল আজহারী, মাওলানা রেজাউল করিম, শাহেদ আলী চৌধুরী, এইচ এম রাশেদ খান, আ ব ম খোরশিদ আলম খান, মোহাম্মদ আবুল মুনছুর, এম মাকসুদুর রহমান, হাসান মুরাদ, বলাই কুমার আচার্য্য প্রমুখ। বিজ্ঞপ্তি।