মাইজভান্ডারি একাডেমির শিশু-কিশোর সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহ সুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারির (ক.) ১০৯তম বার্ষিক ওরস উপলক্ষে মাইজভান্ডারি একাডেমির ব্যবস্থাপনায় অষ্টম শিশু-কিশোর সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ১৬ জানুয়ারি নাসিরাবাদ সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন একাডেমির সহসভাপতি হেলাল উদ্দিন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক আসাদ মান্নান। মুখ্য আলোচক ছিলেন দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক। এতে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয় হাজারো শিক্ষার্থী।
আসাদ মান্নান বলেন, আজকের শিশু-কিশোররা আগামী দিনের বাংলাদেশের নির্মাতা। তাই শিশুদের মানবিক গুণ নিয়ে বেড়ে ওঠার পথ সুগম করে তাদের স্বপ্ন দেখাতে হবে। বিজ্ঞপ্তি।