মাইজভান্ডারি একাডেমীর উদ্যোগে সুফি সম্মেলনের পর্যালোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাইজভান্ডারি একাডেমীর উদ্যোগে সুফি সম্মেলনে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী
মাইজভান্ডারি একাডেমীর উদ্যোগে সুফি সম্মেলনে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী

মাইজভান্ডারি একাডেমীর উদ্যোগে সদ্য সমাপ্ত চতুর্থ আন্তর্জাতিক সুফি সম্মেলনের পর্যালোচনা সভা ১৫ জুন সন্ধ্যা ছয়টায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন একাডেমীর সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী।
সভায় বিভিন্ন বক্তা আন্তর্জাতিক সুফি সম্মেলনের মূল্যায়ন করেন এবং সম্মেলনটি সফলভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।
সভায় বক্তব্য দেন মুহাম্মদ আবদুল মান্নান চৌধুরী, দিদারুল আলম চৌধুরী, এ ওয়াই এম জাফর, সেলিম জাহাঙ্গীর, মো. আবদুল বারী চৌধুরী, মাইজভান্ডারি ট্রাস্টের সচিব এম এন এ মুমিন, মাসিক আলোকধারার সহসম্পাদক ওয়াহিদুল আলম, একাডেমীর সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ ত্বরিকুল আলম, মীর সাইফুদ্দিন খালেদ চৌধুরী, শায়েস্তা খান আল আজাহারী, কামরুল হাসান চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি।