মাইজভান্ডারি গাউছিয়া হক কমিটির বিনা মূল্যে চিকিৎসাসেবা ও কম্বল বিতরণ
ফটিকছড়ি উপজেলার হাইদচকিয়া সূর্যগিরি আশ্রম প্রাঙ্গণে ১৭ নভেম্বর মাইজভান্ডারি গাউছিয়া হক কমিটি সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে সৈয়দ জিয়াউল হক (ক.) মাইজভান্ডারি স্মরণে দিনব্যাপী বিনা মূল্যে চিকিৎসাসেবা প্রদান, রক্তের গ্রুপ নির্ণয়, রক্তদান কর্মসূচি, অসহায় হতদরিদ্রদের মাঝে নতুন কম্বল বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বরুল কুমার আচার্যের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ–উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। আলোচনায় অংশ নেন আল্লামা রুমি সোসাইটির সাধারণ সম্পাদক এস এম সিরাজুউদ্দৌলা, ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিদ্যুৎ কুমার বড়ুয়া প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাইকেল দে ও ধীমান দাশ। দিনব্যাপী কর্মসূচিতে চার শতাধিক এলাকার অসহায় নারী-পুরুষকে বিনা মূল্যে চিকিৎসা দেওয়া হয়। পাশাপাশি শীতার্ত অসহায় হতদরিদ্র দুই শতাধিক লোককে নতুন কম্বল বিতরণ করা হয়। সন্ধ্যায় মাইজভান্ডারি গানের জলসা পরিবেশন করেন কাওয়ালি সৈয়দ জাবেদ সরওয়ার। বিজ্ঞপ্তি।