মাইজভান্ডারি গানের জলসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইজভান্ডারি গানের জমজমাট আসরে গান করলেন খ্যাতিমান শিল্পীরা। সৈয়দ আমিনুলইসলাম, জামাল হাসান ও আহমেদ নূর আমিরীর মতো শিল্পীরা শতবর্ষের ঐতিহ্য মাইজভান্ডারি গান গেয়েআসর জমিয়েতোলেন। মাইজভান্ডারি মরমি গোষ্ঠীর উদ্যোগে সম্প্রতি মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে আন্তর্জাতিক সুফি সম্মেলন ও মাইজভান্ডারি গানের জলসা অনুষ্ঠিত হয়। সমাপনী দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া হক মঞ্জিলের পীর সৈয়দ মোহাম্মদ হাসান। অতিথি ছিলেন সৈয়দ দিদারুল হক ও সৈয়দ শহীদুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ আনিসুজ্জামান, সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মঈনউদ্দিন আহমদ খান, ফখরুল আবেদিন ও বোরহান উদ্দীন শফিউল বশর। সম্মেলনে আলোচনার মূল বিষয় ছিল তাসাউফ বা অধ্যাত্মিকতা। মাইজভান্ডারি গানের জলসায় আরও গান করেন সৈয়দ মোহাম্মদ নাসিরউদ্দিন ও নিজাম উদ্দিন।সম্মেলনের প্রথম দিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী। প্রধান অতিথি ছিলেন একে খান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন কাশেম খান।