মাইজভান্ডারি ভক্তদের ওপর হামলার নিন্দা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শান-এ-গাউসুল আজম মাইজভান্ডারি ফোরাম কেন্দ্রীয় কাউন্সিলের মাসিক সভা ১০ এপ্রিল নগরের জুবিলি রোডের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ফোরামের চেয়ারম্যান সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারির সভাপতিত্বে সভায় আলোচনা করেন ভাইস চেয়ারম্যান সৈয়দ সহিদুল হক, মাইজভান্ডারি গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারি, এস এম শহীদুল্লাহ ফারুকী, সৈয়দ আবু তালেব ও সৈয়দ ওসমান কাদের। সভায় ৪ এপ্রিল হরতালের দিন একটি কুচক্রীমহল কর্তৃক গাউসুল আজম সৈয়দ গোলামুর রহমান প্রকাশ বাবা ভান্ডারির (ক.) ওরসে আসা ভক্তদের বহনকারী যানবাহন ভাঙচুর, পেট্রল পাম্পে অগ্নিসংযোগ এবং মাইজভান্ডারি ভক্ত নিরীহ মহিলা ও শিশুদের ওপর ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানানো হয়। বিজ্ঞপ্তি।