মাইজভান্ডারি সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটি হাটহাজারীর ফতেপুর শাখার উদ্যোগে সুন্নি সম্মেলন ও মাইজভান্ডারি সমাবেশ ১২ মার্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১ নম্বর রেল ক্রসিং এলাকায় সম্পন্ন হয়েছে। মুক্তিযোদ্ধা শামশুল আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাইজভান্ডারি গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারি। এতে মাওলানা আবুল কালাম, খায়রুল বশর হক্কানি, মুফতি জামাল উদ্দীন, গোলাম মোহাম্মদ খান প্রমুখ বক্তব্য দেন। প্রধান অতিথি বলেন, মানবজাতির কল্যাণ সাধনের জন্য আমাদের অলি-আল্লাহর জীবনাদর্শ থেকে শিক্ষা নিতে হবে। বিজ্ঞপ্তি।