মাইরালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

গভীর রাত। চারদিকে নিকষ কালো অন্ধকার আর গা-ছমছমে এক নির্জন পরিবেশ। রাতের নিস্তব্ধতা খান খান করে হঠাৎ করেই ‘ঠুস’-জাতীয় শব্দে প্রকম্পিত হলো আকাশ-বাতাস। আর নিকষ কালো অন্ধকারে মিলিয়ে গেল একটা চাপা আর্তনাদ—এমনই লোমহর্ষক আবহ নিয়ে নির্মিত হয়েছে জননিন্দিত ভিডিও গেমস ‘মাইরালা’।

গেমটির শুরুতে একজন দুষ্কৃতকারীকে ধরতে হবে। তাকে নিয়ে ফলমূল উদ্ধারের জন্য যেতে হবে জনমানবহীন কোনো প্রান্তরে। সেখানে আগে থেকেই ওত পেতে থাকবে দুষ্কৃতকারীর বন্ধুরা। ফলে আপনাকে চোখ-কান এবং নাক খোলা রাখতে হবে সব সময়। ফলমূল খোঁজার সময় দুষ্কৃতকারী পালিয়ে যাওয়ার চেষ্টা করবে। এবং সে যদি সফল হয়, তাহলে তার বন্ধুরা আপনাকে আক্রমণ করে বসবে। নিজে বাঁচতে চাইলে আপনিও কৌশল প্রয়োগ করুন। হাতের গুলতি, মাটির ঢেলা কিংবা নিদেনপক্ষে তির-ধনুক দিয়ে আক্রমণ প্রতিহত করতে হবে শক্ত হাতে। এভাবেই একসময় দুষ্কৃতকারী ও তার বন্ধুদের ঘায়েল করতে হবে আপনাকে।

ভ্যানিশ ইনডিপেনডেন্ট ভিডিও গেম ডেভেলপার মার্ক টেরেকের বানানো ‘মাইরালা’ গেমটি মুক্তি পেয়েছে এ বছরের জুনে। থ্রিলার-অ্যাকশনধর্মী গেমটি রিপ্লেস্টেশন ৪, এক্সওয়াইবক্স ওয়ান এবং মাইক্রোসফট ডোরসের জন্য বাজারে ছাড়া হয়েছে। গেমটি খেলতে হলে নিয়ন্ত্রণ করতে হবে নিজেকেই। গেমে আপনাকে নিজেকে নিয়ে যেতে হবে দুর্ধর্ষ বুক-কাঁপানো সব স্থানে। লক্ষ্য থাকবে নির্দিষ্ট সময়ের মধ্যেই দুষ্কৃতকারীদের নিকেশ করা। নয়তো মৃত্যু নিশ্চিত!

খেলতে যা লাগবে

প্রসেসর: আউটটেল কোর টু কোয়াড কিউ ৬৬০০ ২.৪ গিগাহার্টজ অথবা এএমডি এফএক্স ৮১২০ ৩.১ গিগাহার্টজ

র‌্যাম: ৪ গিগাবাইট

গ্রাফিকস কার্ড: এমনিভিডিয়া জিটি ৬৩০/৬৫০ এম অথবা এএমডি রেডিয়ন এইচডি ৬৫৭০

ডাইরেক্ট এক্স: ৯.০

অপারেটিং সিস্টেম: ডোরস ৭

হার্ডডিস্ক ড্রাইভ: ৩ গিগাবাইট ফাঁকা জায়গা