মাওলানা আহমেদুর রহমান আজমী ইতিহাসের সৃষ্টি। তিনি নিজেকে শ্রমিক, কৃষক ও মেহনতি মানুষের মুক্তির সংগ্রামে উৎসর্গ করেছেন। যাঁরা মেহনতি মানুষের মুক্তি ও মুক্তিযুদ্ধের চেতনায় সৎ রাজনীতি করেন তাঁদের কাছে তিনি চিরকাল বেঁচে থাকবেন। আমৃত্যু অসাম্প্রদায়িক এ মানুষটির আদর্শ নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে হবে। চট্টগ্রাম প্রেসক্লাবের আবদুল খালেক মিলনায়তনে প্রয়াত গণফোরাম নেতা মাওলানা আহমেদুর রহমান আজমীর নাগরিক শোকসভায় বক্তারা এসব কথা বলেন। শোকসভা কমিটির চেয়ারম্যান সাবেক মন্ত্রী মোশাররফ হোসেনের সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য পঙ্কজ ভট্টাচার্য। মাওলানা আজমীর সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন সাংবাদিক বালাগাত উল্লাহ। সভায় আলোচনা করেন সাংবাদিক কাজী জাফরুল ইসলাম, কমিউনিস্ট পার্টির চট্টগ্রাম জেলার সাবেক সভাপতি আহসান উল্লাহ চৌধুরী, সাবেক সাংসদ এম কফিল উদ্দিন, আইনজীবী এ কে এম এমদাদুল ইসলাম, আনোয়ারুল কবির চৌধুরী, ট্রেড ইউনিয়নের কেন্দ্রীয় নেতা তপন দত্ত, কমিউনিস্ট পার্টির নেতা মোহাম্মদ শাহ আলম, শোকসভা কমিটির কো-চেয়ারম্যান বখতেয়ার নূর সিদ্দিকী, সদস্যসচিব আইনজীবী জানে আলম, সাবেক ছাত্রনেতা মফিজুর রহমান, যুবনেতা পাহাড়ি ভট্টাচার্য, ছাত্র ইউনিয়নের নেতা রবিউল হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি।