মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা
মাওলানা ছলিম উল্লাহ্র গ্রন্থে জাতির জন্য দিকনির্দেশনা রয়েছে
মাওলানা ছলিম উল্লাহ্র বিভিন্ন বিষয়ে লেখা ২১টি গ্রন্থে জাতির কল্যাণে নানা দিকনির্দেশনা রয়েছে। এ ছাড়া বিভিন্ন স্থানে এতিমখানা, হেফজখানা, মসজিদ, ফোরকানিয়া মাদ্রাসা, কবরস্থানসহ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।
লেখক ও ইসলামি চিন্তাবিদ মাওলানা ছলিম উল্লাহ্র নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বক্তারা এ অভিমত দেন।
সংগঠনের সাধারণ সম্পাদক আসিফ ইকবালের সভাপতিত্বে ১৭ জুলাই চট্টগ্রাম ইতিহাসচর্চাকেন্দ্র ও সাহিত্য পাঠচক্রের যৌথ উদ্যোগে নগরের কদম মোবারক উচ্চবিদ্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে ছলিম উল্লাহ্র জীবন ও কর্মের ওপর প্রবন্ধ পাঠ করেন চট্টগ্রাম ইতিহাসচর্চাকেন্দ্রের সভাপতি সোহেল মো. ফখরুদ-দীন।
আলোচনায় অংশ নেন এম ওসমান গণি, ফরিদুল আলম, ডা. শওকত জাহান, ডা. আবদুল গফুর, মাওলানা আবুল কাসেম, আবছার রশিদ আইয়ুব, মাওলানা রেজাউল করিম তালুকদার, নূর হোসেন, মোহাম্মদ জাফর আলম, নজরুল ইসলাম চৌধুরী, শিবলী সাদিক, মহিউদ্দীন চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি।