মাকে চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মা মা গো তুমি হারিয়ে গেছ শিশিরভেজা প্রাতে। মা গো তুমি হারিয়ে গেছ খরা রোদের তাপে।মা মা গো তুমি হারিয়ে গেছ কৃষ্ণচূড়ার লাল আভাতে। মা গো তুমি হারিয়ে গেছ শিউলি, বকুল ফুলের ভিড়ে।মা মা গো তুমি হারিয়ে গেছ অমাবস্যার নিঃসীম আঁধারে। মা গো তুমি হারিয়ে গেছ শরতের স্নিগ্ধ সুন্দর হিল্লোলে।মা মা গো তুমি হারিয়ে গেছ তেপান্তরের মাঠে। মা গো তুমি হারিয়ে গেছ পিছল নদীর ঘাটে।মা মা গো আমি আজ সর্বহারা তোমায় হারিয়ে। মা গো আমায় আদর দিয়ো আলো-আঁধারে।মা মা গো তুমি আগলে রেখো মিষ্টি হাসিমুখে। মা গো তুমি যেথায় থাকো থাকব তোমার বুকে।উৎসর্গ (মা) আলহাজ নূরুন নাহার বেগমকেশামসুন নাহার, ঢাকা