মাকে নিয়ে ই-বুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মা দিবস এবার পালিত হয়েছে ৯ মে। মা দিবস উপলক্ষে মাকে নিয়ে লেখা দিয়ে একটি বিশেষ ই-বুক বের করেছে ব্লগ লেখকেরা। সামহোয়্যার ইন ব্লগের ব্লগ লেখকদের লেখা নিয়ে প্রকাশিত এই ই-বুকটির নাম মমতাময়ী। ব্লগ সাইটটির (www.somewhereinblog.net) প্রথম পৃষ্ঠায় এই ইবুকটিকে স্টিকি (স্থির) করে রাখা হয়েছে। এ ছাড়া এই ই-প্রকাশনাটিকে সরাসরি www.friends4everbd.com/momotamoyi.pdf এই ওয়েব ঠিকানা থেকেও নামানো যাবে। ২৮ পৃষ্ঠার এই ই-প্রকাশনায় ১২ জন ব্লগারের লেখা স্থান পেয়েছে। ব্লগাররা মাকে নিয়ে লিখেছেন কবিতা, গল্প। কেউ আবার মাকে না বলা কলাগুলো লিখেছেন চিঠি আকারে। ব্লগারদের লেখার এই সংকলনের জন্য লেখা চাওয়া হয়েছিল। ৮ মে পর্যন্ত আসা সেসব লেখা থেকে বাছাইকৃত লেখা জায়গা পেয়েছে মমতাময়ীতে। সংকলনটি সম্পাদনা করেছেন ব্লগার কিছুনা এবং বাবুনি সুপ্তি। ব্লাগারদের লেখা নিয়ে এ ধরনের ই-বুক নতুন নয়, তবে দৃষ্টিনন্দন ও বিষয়ের সঙ্গে সংগতিপূর্ণ অলংকরণ ও নকশায় বেশ আকর্ষণীয় হয়েছে এ উদ্যোগটি। ডট কম প্রতিবেদক