মাকে নিয়ে গান, আবৃত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাকে নিয়ে গান, আবৃত্তি ও স্মৃতিচারণার মধ্য দিয়ে ৮ মে বিশ্ব মা দিবস পালন করেছে প্রথম আলো ফেনী বন্ধুসভা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনী বন্ধুসভার সভাপতি জহিরুল ইসলাম। প্রথম আলো ফেনী আঞ্চলিক কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে মাকে নিয়ে স্মৃতিচারণা করেন মাখজাম হায়দার, শেখ আশিকুন্নবী, মোনায়েম হোসেন, শওকত হোসেন, অমিত মজুমদার, ইমরান হোসেন, স্বপ্নিল, রিজভী, বিজয় ও রাখী। স্মৃতিচারণা করার সময় অনেকে আপ্লুত হয়ে পড়েন। স্মৃতিচারণা শেষে সদস্যরা মাকে নিয়ে লেখা গান ও কবিতার আবৃত্তি করেন।