মাঘী পূর্ণিমায় নাটক নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রামুর সাংস্কৃতিক ঐতিহ্য শুধু কক্সবাজারে নয়, কিছু সংগঠন ও কর্মীর খ্যাতি ছড়িয়ে গেছে জেলার বাইরেও। অনেক সক্রিয় সংগঠনের পাশাপাশি কিছু গ্রামও এগিয়ে ছিল সাংস্কৃতিক কর্মকাণ্ডে। মেরংলোয়া, পূর্ব মেরংলোয়া, হাইটুপী গ্রামে বছরের বিশেষ সময়ে বসত নাটক ও গানের আসর। খোঁজ নিয়ে জানা গেছে, হাইটুপী এলাকার উদীয়মান সাংস্কৃতিক গোষ্ঠী, পূর্ব মেরংলোয়া যুব সংঘ, মেরংলোয়ায় মাঘী পূর্ণিমা ও চৈত্র সংক্রান্তি উদ্যাপন পরিষদ, পয়লা বৈশাখ উদ্যাপন পরিষদ নানা আয়োজনে সাংস্কৃতিক অঙ্গন মাতিয়ে রাখত। কিন্তু এখন সেই দিন নেই। নানা কারণে ঝিমিয়ে পড়েছে সাংস্কৃতিক অঙ্গন।বৌদ্ধমন্দির সড়কে নাটকের আসর চৈত্র সংক্রান্তি ঘিরে প্রতিবছর উদীয়মান সাংস্কৃতিক গোষ্ঠী বৌদ্ধমন্দির সড়কের খোলা মাঠে (ছারা ভিটা) আয়োজন করত নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ১৯৯০-৯৭ পর্যন্ত টানা সাত বছর চলে এ আয়োজন। চৈত্রসংক্রান্তির তিন-চার মাস আগে থেকে নাটকের মহড়া শুরু হতো। মহড়া ঘিরে শ্রীকুল, পূর্ব মেরংলোয়া, হাইটুপী গ্রামের যুবকদের মধ্যে পড়ে সাজ সাজ রব পড়ে যেত। এখন উদীয়মান এখন আর নেই। তাই নাটকের জমজমাট সেই আসরও নেই। পূর্ব মেরংলোয়ার নাচ-নাটকপ্রতিবছর পয়লা বৈশাখে পাড়ার যুবকদের উদ্যোগে নাটক ও নাচের আসর হতো পূর্ব মেরংলোয়ায়। ২০০০ সালের পরও এখানে অনুষ্ঠান হয়েছে। কিন্তু এখন তা শুধুই স্মৃতি। আকর্ষণ হারিয়েছে কেন্দ্রীয় পয়লা বৈশাখের আয়োজন দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে রামু খিজারী আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে পয়লা বৈশাখের আয়োজন চলছে। এটি এখনো রামুর সেরা অনুষ্ঠান। পয়লা বৈশাখ ভোরে শিল্পীদের প্রভাতী বন্দনায় ‘এসো হে বৈশাখ, এসো এসো’ গানের সুরে এখনো ঘুম ভাঙে মানুষের। এখনো হয় পান্তা ভাতের আয়োজন। আবৃত্তি, নৃত্য, সংগীতসহ দিনব্যাপী অনুষ্ঠান চললেও আগের সেই জৌলুশ নেই।তবে কক্সবাজার এলাকার জনপ্রিয় হঁলা, বিয়ের নাচসহ লোকজ নানা পর্ব দারুণ উপভোগ করেন দর্শকেরা। অনুষ্ঠানের প্রধান আয়োজক আবু আহম্মদ জানান, ‘সাংস্কৃতিক ব্যক্তিত্ব সমীর বড়ুয়া, প্রবীর বড়ুয়া, নাট্যজন মো. আলম, কবি আশীষ কুমার, বশিরুল ইসলামসহ অনেকের সহযোগিতায় এটি রামুর কেন্দ্রীয় অনুষ্ঠান হয়ে ওঠে। কিন্তু বর্তমানে শিল্পীদের ব্যস্ততা, সমন্বয়হীনতাসহ নানা কারণে সংকট হচ্ছে। সেই সংকট নিরসনের চেষ্টাও চলছে।’ মাঘী পূর্ণিমার নাটকবৌদ্ধদের মাঘী পূর্ণিমা ঘিরে মেরংলোয়া সীমা বিহারে হয় বৌদ্ধ মহাসম্মেলন। দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠান হলেও রাতে বসে নাটক ও গানের আসর। সব ধর্মাবলম্বী মানুষ অংশ নেয় নাটক ও গানে। দীর্ঘ ৫০ বছর ধরে নাটক হচ্ছে। অঙ্গুলিমান, সিদ্ধার্থের গৃহত্যাগ, বাহারাম বাদশা, গরীবের আর্তনাদ, সিঁদুর নিওনা মুছে, জলন্ত চিতাসহ অর্ধশতাধিক নাটক মঞ্চায়ন হয়েছে এখানে। কিন্তু চলতি বছর থেকে এখানেও ভাটা পড়েছে, গত ১৭ ও ১৮ ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমার অনুষ্ঠানে নাটক হয়নি। এ আয়োজনের সঙ্গে জড়িত নবু আলম জানান, ‘বৌদ্ধদের অনুষ্ঠান হলেও এটি অসাম্প্রদায়িক অনুষ্ঠান। কিন্তু এখানেও এখন সংকটের সৃষ্টি হয়েছে।’সংগঠকদের কথা প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব সমীর বড়ুয়া বলেন, ‘একটা সময় গেছে যখন গ্রামে গ্রামে গান-নাচের আয়োজন করা হতো। কিন্তু বর্তমানে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় সাংস্কৃতিক আয়োজনেও ভাটা পড়েছে। উৎসাহী মানুষ থাকলেও পৃষ্ঠপোষকতার অভাবে অনুষ্ঠান হয় না। সংস্কৃতিকর্মীদের মধ্যে বিভাজন তো আছেই।’ রামু সম্মিলিত সাংস্কৃতিক পরিষদের সভাপতি বশিরুল ইসলাম জানান, ‘কিছু কিছু ক্ষেত্রে সংস্কৃতিকর্মীদের মধ্যে বিরোধ আছে। আবার নতুন প্রজম্মের মধ্যে পাশ্চাত্য সংস্কৃতির প্রভাব বেশি। তাই গ্রামাঞ্চলে এখন ব্যান্ড সংগীত হয় বেশি। ফলে ঐতিহ্য হারাচ্ছে লোকজ সংস্কৃতি। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও রামু দুর্বার শিল্পী গোষ্ঠীর সাবেক সাধারণ সম্পাদক সোহেল সরওয়ার কাজল বলেন, ‘আগে রামুর সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে গর্ব করা যেত। বর্তমানে সেই ঐতিহ্য এখন আর নেই।’