প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেসের মাঠে বাজি ধরতে হলে অবশ্যই তাগড়া দেখে একটা ঘোড়াই বেছে নেবেন আপনি। কিন্তু রেসটা যদি হয় জলে, তবে কার পক্ষে, মানে কোন মাছের হয়ে বাজি ধরবেন? চিন্তার কথা। ইলিশ, নাকি পুঁটি? ইচ্ছে করলে দুনিয়ার সবচেয়ে বড় প্রাণী নীল তিমির দলেই ভিড়ে যেতে পারেন আপনি। তবে ছোট্ট একটা তথ্য দিই, তাতে জলের রেসে বাজিমাত করতে পারবেন চোখ বন্ধ করে। তাই চোখ রগড়ে নিন, জলের দুনিয়ার সবচেয়ে দ্রুতগতির মাছের কথা পড়ে ফেলুন ঝটপট। মাছটির নাম ‘সেইলফিশ’। আঁতকে উঠবেন না, সেইলফিশ মাছটা মোটেও ‘সেলফিশ’ গোছের নয়! ঘণ্টায় ৬৮ মাইল বেগে সাঁতরিয়ে জলের রেসে আপনার মান রাখবে এক ফুট দৈর্ঘ্যের এই মাছগুলো। আর তার ওজন ২০০ পাউন্ডের মতো। পৃথিবীর তাবত্ সমুদ্রজলেই বিচরণ নীল রঙের বাহারি পাখনাওয়ালা এই সেইলফিশের।