মাছ এবার খাবই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাছের ঝোল শুনেই বাঙালির জিভে জল। তবে মাছ দিয়ে তৈরি কাটলেট, তন্দুরি—এসবও কিন্তু কম মজাদার নয়। আর যেসব বাচ্চা মাছ খেতে চায় না, তারাও পছন্দ করবে এসব। কল্পনা রহমান দিয়েছেন এ রকম কয়েক পদের রেসিপি।রুই মাছের দোসাউপকরণ: রুই মাছ ৮ টুকরা, আখের গুড় সিকি কাপ, আদাবাটা আধা চা-চামচ, জলপাই তেল ৪ টেবিল চামচ, রসুনবাটা আধা চা-চামচ, গোলমরিচের গুঁড়া সিকি চা-চামচ, ধনেপাতা কুচি ৪ টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ১ কাপ, চাট মসলা ২ টেবিল চামচ, গাজর কুচি করা আধা কাপ, বিট লবণ আধা চা-চামচ, ক্যাপসিকাম কুচি আধা কাপ, তেঁতুলের মাড় ২ টেবিল চামচ, নুডলস সেদ্ধ আধা কাপ, সরিষা আধা চা-চামচ, আলু সেদ্ধ আধা কাপ, লবণ পরিমাণমতো।প্রণালি: আদা, রসুন ও সামান্য লবণ দিয়ে মাছ সেদ্ধ করে কাঁটা বেছে রাখতে হবে। পাত্রে তেল দিয়ে পেঁয়াজ দিতে হবে। পেঁয়াজ চকচকে হলে একে একে সবজি, নুডলস ও আলু দিয়ে নাড়তে হবে। একটু পর গুড় ও তেঁতুলের মাড় বাদে বাকি উপকরণগুলো দিয়ে নাড়তে হবে। সঙ্গে মাছগুলোও দিতে হবে। তেঁতুলের মাড় ও গুড় আধা কাপ পানি দিয়ে গুলিয়ে ওই সবজির মিশ্রণে দিতে হবে এবং ভালোভাবে নেড়ে মেশাতে হবে। এবার লবণ চেখে স্বাদ দেখে নামাতে হবে। দোসা তৈরির উপকরণ: আতপ চাল ২ কাপ, মাষকলাই ডাল ১ কাপ, পানি ২ কাপ, লবণ স্বাদমতো।প্রণালি: চাল-ডাল ছয় ঘণ্টা ভিজিয়ে রেখে ২ কাপ পানি দিয়ে ব্লেন্ড করে গরম জায়গায় ঢেকে রাখুন কিছুক্ষণ। বড় তাওয়ায় এক টেবিল-চামচ তেল ছড়িয়ে দিন। এক কাপ চাল-ডালের পেস্ট নিয়ে চামচের উল্টো পিঠ দিয়ে ছড়িয়ে দিন। যতটা সম্ভব পাতলা করুন। ঢেকে দিন। একটু পর খুব সাবধানে উঠিয়ে নিন, যেন দোসার কোনো অংশ না ভাঙে। এবার তাতে মাছের পুর বিছিয়ে রোল করে যেকোনো চাটনি দিয়ে পরিবেশন।রুপচাঁদার কাটলেটউপকরণ: রুপচাঁদা মাছ ৫০০ গ্রাম, পেঁয়াজ কুচি ১ কাপ, হলুদ গুঁড়া আধা চা-চামচ, কাঁচা মরিচ কুচি ১ চা-চামচ, মরিচ গুঁড়া ১ চা-চামচ, ধনেপাতা কুচি ৪ টেবিল চামচ, জিরা গুঁড়া আধা চা-চামচ, ময়দা আধা কাপ, আদা বাটা আধা চা-চামচ, তেল ৩ টেবিল চামচ, রসুন বাটা আধা চা-চামচ, লবণ প্রয়োজনমতো, ডিম ২টা।প্রণালি: মাছ কেটে ধুয়ে লেবুর রস ও লবণ দিয়ে সেদ্ধ করে কাঁটা বেছে রাখতে হবে। পাত্রে তেল গরম করে হলুদ, মরিচ, আদা, রসুন ও আধা কাপ পানি দিয়ে কষাতে হবে। ভালোভাবে কষানো হলে ২টা ডিম ভেঙে দিয়ে নাড়তে হবে। মাছ দিয়েও নাড়তে হবে। একটু পর পেঁয়াজ ও মরিচ কুচি দিতে হবে। পেঁয়াজ সেদ্ধ হলে জিরার গুঁড়া ও ধনেপাতা কুচি দিয়ে নাড়তে হবে। সব শেষে ময়দা দিয়ে নাড়তে হবে ও ভালোভাবে মেশাতে হবে। ঠান্ডা করে হাতে চটকিয়ে নিতে হবে এবং পছন্দমতো আকারের কাটলেট বানিয়ে ডিমে চুবিয়ে টোস্টের গুঁড়া লাগিয়ে নিতে হবে। এবার কাটলেটের গায়ে দাগ কেটে ডুবো তেলে ভেজে গরম গরম পরিবেশন।যেকোনো মাছ দিয়ে এই কাটলেট তৈরি করা যায়। ইলিশ বলউপকরণ: ইলিশ মাছ ৬ টুকরা, সয়াসস ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, আদা বাটা ১ চা-চামচ, রসুন বাটা আধা চা-চামচ। সব উপকরণ দিয়ে মাছ সেদ্ধ করে কাঁটা বেছে নিতে হবে।সেদ্ধ ডিম ২টা, গাজর কুচি সিকি কাপ, আলু কুচি আধা কাপ, বরবটি কুচি সিকি কাপ, গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, মাখন ৫০ গ্রাম, জিরার গুঁড়া ১ চা-চামচ, ডিম ২টা, ব্রেডক্রাম প্রয়োজনমতো, তেল (ভাজার জন্য) প্রয়োজনমতো, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ।প্রণালি: সেদ্ধ ডিম ২টি মিহি কুচি করে নিতে হবে। সবজিগুলো অল্প লবণ দিয়ে সেদ্ধ করে নিতে হবে। ডিম ও ব্রেডক্রাম ছাড়া সব উপকরণ একসঙ্গে মাখাতে হবে। এবার বলের মতো বানিয়ে ডিমে চুবিয়ে ক্রামে গড়িয়ে ডুবো তেলে ভাজতে হবে। গরম গরম সসের সঙ্গে পরিবেশন।তন্দুরি ফিশউপকরণ: আস্ত রুপচাঁদা মাছ ২টা, আদাবাটা ১ টেবিল চামচ, রসুনবাটা ১ চা-চামচ, কাঁচা মরিচবাটা ১ চা-চামচ, ভাজা জিরা গুঁড়া ১ চা-চামচ, হলুদ গুঁড়া সিকি চা-চামচ, মরিচ গুঁড়া আধা চা-চামচ, শুকনা মরিচ গুঁড়া দেড় চা-চামচ, লেবুর রস ৪ টেবিল চামচ, ফিশ সস ২ টেবিল চামচ, সয়াবিন তেল ২ টেবিল চামচ, লবণ প্রয়োজনমতো।প্রণালি: মাছ কেটে ধুয়ে ১ চা-চামচ লবণ ও ২ টেবিল চামচ লেবুর রস দিয়ে মাখিয়ে পাঁচ মিনিট পর ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। মাছের দুই পিঠ বরফির মতো দাগ কেটে নিতে হবে। সব মসলা ও তেল পরিমাণমতো লবণ দিয়ে একসঙ্গে মিশিয়ে মাছের সঙ্গে মেরিনেট করে আধা ঘণ্টা রাখতে হবে। গ্রিলে তেল ব্রাশ করে মাছগুলো ২৫০ ডিগ্রি সেলসিয়াসে ২৫ থেকে ৩০ মিনিট বেক করতে হবে। ১০ মিনিট পর পর মাছগুলো উল্টিয়ে থেকে যাওয়া মসলা ও তেল দিতে হবে। বাদামি রং হলে নামিয়ে গরম গরম পরিবেশন করতে হবে।