মাছের পোনা বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চন্দনাইশ উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে গত ২৯ আগস্ট উপজেলার মৎস্যচাষি ও ৪৯টি প্রতিষ্ঠানের মধ্যে ২৭৮ কেজি মাছের পোনা বিতরণ করা হয়েছে। পোনা বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদ মেহেদী হাসান, কৃষি কর্মকর্তা মোহাম্মদ কায়সার, প্রাণীসম্পদ কর্মকর্তা রিয়াজুল হক, মৎস্য কর্মকর্তা মনজুর আলম, সহকারী মৎস্য কর্মকর্তা দোলন কুমার দাশ, বরকল ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান হাবিবুর রহমান, ধোপাছড়ি ইউপি চেয়ারম্যান আবু ইউছুপ চৌধুরী, বৈলতলী ইউপি চেয়ারম্যান মাহমুদ ছৈয়দ, দোহাজারী ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান প্রমুখ।