মাছেরাও বন্ধুবৎসল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মাছ-মাংস পছন্দ করেন? তাহলে কিছু কথা আপনার জেনে রাখা উচিত। আপনার প্রিয় খাবারের জোগান দিতে যেসব প্রাণীর মৃত্যু হচ্ছে, তারাও অনুভূতিপ্রবণ। তাদেরও নানা রকম অভিজ্ঞতা, পছন্দ-অপছন্দ থাকে।
মাছের কথাই ধরুন। এরা পরস্পর বন্ধুত্ব গড়ে তোলে, ‘ইতিবাচক আবেগ’ ধারণ করে। কখনো কখনো একেকটি প্রাণীর স্বভাব বা আচরণ একেবারেই স্বতন্ত্র। রয়েল সোসাইটি ফর দ্য প্রিভেনশন অব ক্রুয়েলটি টু অ্যানিমেলস (আরএসপিসিএ) এক নতুন গবেষণার ভিত্তিতে এসব তথ্য দিয়েছে। প্রতিষ্ঠানটির বিজ্ঞানীরা বলছেন, জেব্রাফিশ নামে পরিচিত মাছেরা সামাজিক আচরণ করে। তাদের এই বৈশিষ্ট্যের সঙ্গে মানুষ ও অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর মিল অনেক।
নৈতিকতার দোহাই দিয়ে অনেকে মাংস খাওয়া বন্ধ রাখেন, কিন্তু মাছ ঠিকই খান। এ ক্ষেত্রে হয়তো মাছের প্রতি একধরনের তাচ্ছিল্য প্রকাশ পায়। আরএসপিসিএর প্রাণী গবেষণা শাখার প্রধান পেনি হকিন্স বলেন, জেব্রাফিশ দলবদ্ধ অবস্থায় থাকে। বিপদের মুখোমুখি তাদের ভয় কমে এবং তাদের মস্তিষ্কে যে রকম প্রতিক্রিয়া হয়, তা স্তন্যপায়ী প্রাণীর মস্তিষ্কের সঙ্গে অনেকটাই মিলে যায়। কাজেই মাছকে খাটো করে দেখার অবকাশ নেই।
মাছেদের বন্ধুত্ব কী রকম হয়ে থাকে? হকিন্স বলেন, এটা নির্ভর করে বন্ধুত্ব সম্পর্কে আপনার ভাবনার ওপর। মানুষের বন্ধুত্বের চেয়ে তা ভিন্ন হবে।
এ বিষয়ে গবেষণা নিবন্ধটি সায়েন্টিফিক রিপোর্টস সাময়িকীতে প্রকাশিত হয়েছে। এটির প্রধান লেখক পর্তুগালের লিসবনে অবস্থিত আইএসপিএ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রুই অলিভেইরা।