মাঝে মাঝে তব দেখা পাই...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএসসি পরীক্ষা শেষে পাঁচ বছর পর গেলাম তার সঙ্গে দেখা করতে। পাঁচ বছরে তার অনেক পরিবর্তন হলেও, লজ্জা তার আগের মতোই রয়ে গেছে। আগের মতোই সবুজ ঘোমটা মাথায় দেখা পেলাম তার। ফিরে পেলাম সেই চেনা পথ-প্রান্তর, নদী, মাঠের পর মাঠ সবুজ ধানখেত আর সন্ধ্যা হতেই ঝিঁঝি পোকার ডাক। এ যেন এক জীবন্ত গল্প! ফিরে পেলাম আমার গ্রাম; বরিশাল বিভাগের এক নিভৃত সবুজ ছায়াঘেরা গ্রাম ‘সাচিয়া’। যে কটা দিন গ্রামে ছিলাম, বেশ ভালোই ছিলাম। গ্রামের জল-কাদা-মাটির স্পর্শ পেয়ে ভরে উঠল মন-প্রাণ। কাঠফাটা রোদ আটকে রাখতে পারেনি পুকুরপাড়ের গাছের ডাব খেতে কিংবা মাছ ধরতে। সাঁতার না জানার ভয়ও আটকে রাখতে পারেনি আধভাঙা নৌকা নিয়ে নদীর সঙ্গে সখ্য গড়তে। এমনই অকৃত্রিম আনন্দ পাওয়ার পর ফিরে আসার ইচ্ছা কারও থাকার কথা নয়, আমারও ছিল না। তবু ফিরে আসতে হলো মৌলভীবাজারে। জানি না, কিসের মায়ায় বা কেন তবু যেন আবারও তার দেখা পেতে চায় মন। এই ক্ষণিক দেখায় যেন মন ভরে না; তারে দেখতে ইচ্ছা করে অনন্ত কাল ধরে।অমিত কুমার বালাসৈয়ারপুর, মৌলভীবাজার।