মাটির গানে মুগ্ধ দর্শক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাক্রোবেটিক কায়দায় ক্ষণে ক্ষণে একসঙ্গে লাফিয়ে উঠছিলেন তাঁরা। শূন্যে ঝাঁপ দিয়ে হাওয়ায় ভেসে ঝড় তুলছিলেন ঢোল-মৃদঙ্গে। পাঁচ মণিপুরি শিল্পীর এমন অভিনব পরিবেশনা দেখতে দেখতে চোখের পলকও ফেলতে ভুলে গিয়েছিল বহু দর্শক। শুক্রবার রাতে ডিসি হিলে সিলেটের বাংলাদেশ মণিপুরি পুং চলম ইনস্টিটিউটের এই পরিবেশনা সবাইকে মুগ্ধতার অন্য আবেশে ভাসিয়ে নিয়েছিল।সমাজ সমীক্ষা সংঘ চট্টগ্রামের আয়োজনে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে লোকসংস্কৃতি উর‌্যাসব। ‘প্রাণে বাজুক প্রাণের সুর’ স্লোগান সামনে রেখে দুই দিনের এই উর‌্যাসবের প্রথম দিনের মঞ্চ পরিবেশনা শুরু হয় তপন সরকারের পাখোয়াজ বাদনের মধ্য দিয়ে। তবে আধুনিক বাদ্যযন্ত্রের ভিড়ে পাখোয়াজের বোল খুব ক্ষীণ মনে হয়েছে।এরপর প্রমা অবন্তীর পরিচালনায় ওডিসি অ্যান্ড টেগর ডান্স মুভমেন্ট সেন্টারের লোকজ নৃত্য বাহবা পেয়েছে বেশ। ‘বাঁশখালী মইশখালী পাল উড়িয়া দিলে সাম্পান গুরগুরাই ছলে তোরা হন হন যাবি আঁর সাম্পানে’ গানের সঙ্গে শিশু-কিশোরদের নৃত্য নজর কেড়েছে। তপন সরকার এবার রবীন্দ্রনাথের বাউল অঙ্গের গান নিয়ে আসেন। ‘ওরে আকাশ জুড়ে মোহন সুরে কী বাজে’, ‘আমার প্রাণের মানুষ আছে প্রাণে’, ‘ও আমার দেশের মাটি’ কিংবা তানজিনা তমার কণ্ঠে ‘আমি কান পেতে রই’, ‘ভেঙে মোর ঘরের চাবি’—রবিবাবুর এসব গান অন্য রকম আনন্দ দেয় দর্শকদের।এর মধ্যে সুনামগঞ্জের সোহেল রানা ও নিপা দাশ শাহ আবদুল করিমের গান নিয়ে মঞ্চে আসেন। তবে সবকিছু ছাপিয়ে যায় মণিপুরি নৃত্যের ২০ মিনিটের পরিবেশনা।পরিবেশনার স্বল্প সময়ের ব্যাপ্তিতে আফসোস থাকতেই পারে। সেই আফসোস দূর হয়েছে চট্টগ্রামের আঞ্চলিক গানের সুরে। প্রেম সুন্দর বৈষ্ণব ও সুস্মিতা চৌধুরী জুটি শুরুটা করলেন ‘তাবিজ বৈদ্য ধরি আঁরে বিয়া গরলি’ গানটি দিয়ে।গানের পাশাপাশি দুজনের খুনসুটি হাসির খোরাক জুগিয়েছে। তার আগে বিশ্বজির‌্যা রায়ের রাধারমনের বিরহের গানও কম সাড়া ফেলেনি। শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলেসহ তাঁর চারটি পরিবেশনা নস্টালজিক করেছে অনেককে।এত কিছুর পরও কুষ্টিয়ার লালন গানের জন্য প্রতীক্ষা ছিল সবার মধ্যে। পাগলা বাবুল খান ও কবি বিশ্বাসের দলের পরিবেশনা চলে রাত ১১টা পর্যন্ত। ‘তিন পাগলের হলো মেলা’ কিংবা ‘সত্য বল সুপথে চল’ গানগুলোর রেশ নিয়েই বাড়ির পথে পা বাড়ায় উপস্থিত দর্শক।