মাটিরাঙ্গায় ইউপি চেয়ারম্যান ও সদস্যদের শপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাটিরাঙ্গা উপজেলার সাতটি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যরা ২৩ জুলাই শপথ নিয়েছেন। দুপুর আড়াইটায় মাটিরাঙ্গা উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। খাগড়াছড়ির জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান। এই দিন শপথ নেন তাইন্দং ইউনিয়নের চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, তবলছড়ি ইউনিয়নের মো. আবদুল কাদের, বড়নাল ইউনিয়নের মো. আলী আকবর, আমতলী ইউনিয়নের মো. আবদুল গনি, গোমতী ইউনিয়নের মো. ফারুক হোসেন, বেলছড়ি ইউনিয়নের মো. নজরুল ইসলাম এবং মাটিরাঙ্গা সদর ইউনিয়নের চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা। মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মজিদ আলী, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এ টি এম কাওছার হোসেন, মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান মো. তাজুল ইসলাম প্রমুখ।