মাটিরাঙ্গায় নবান্ন উৎসব উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাটিরাঙ্গায় বর্ণাঢ্য শোভাযাত্রা, ধান কাটা ও পিঠা উৎসবের মধ্য দিয়ে প্রথমবারের মতো নানা আয়োজনে ১৫ নভেম্বর উদ্যাপন করেছে নবান্ন উৎসব। মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন ও মাটিরাঙ্গা কৃষি বিভাগ যৌথভাবে এ উৎসবের আয়োজন করে।
মাটিরাঙ্গার চরপাড়ায় ফসলের মাঠে ধান কেটে উৎসব উদ্বোধন করেন প্রধান অতিথি মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম মশিউর রহমান। উপজেলা কৃষি র্কমর্কতা মো. শাহ আলম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রায়হানুল হারুন, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা ও বড়নাল ইউপি চেয়ারম্যান মো. আলী আকবর।
উৎসবে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও কৃষকসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।