মাটিরাঙ্গায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব ভোক্তা অধিকার দিবস। এ উপলক্ষে ‘ভোক্তার আস্থাশীল ডিজিটাল বাংলাদেশ গড়ি’ এ স্লোগান সামনে রেখে ১৫ মার্চ সকাল সাড়ে ১০টায় শোভাযাত্রা বের করা হয়।
মাটিরাঙ্গা উপজেলা পরিষদ মিলনায়তনে মাটিরাঙ্গা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি ও পৌর কাউন্সিলর মো. আবুল হাশেম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম মশিউর রহমান।
বক্তব্য দেন বড়নাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আলী আকবর, মাটিরাঙ্গা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. শহীদুল ইসলাম সোহাগ ও ব্যবসায়ী মোখছেদ আহামেদ। শোভাযাত্রা ও আলোচনা সভায় ব্যবসায়ী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক, এনজিও কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।