মাঠে দর্শকদের মন খারাপ দেখে চোখ ভিজে যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসলাম ভূঁইয়া
আসলাম ভূঁইয়া

ক্রিকেট পছন্দ করি। যখনই সুযোগ পাই টেলিভিশনে খেলা দেখি। পেশার কারণে আমার বেশির ভাগ সময় কাটে সাগর-মহাসাগরে। তিন মাস আগে ছুটিতে দেশে এসেছি। এসেই পড়ে গেলাম ক্রিকেট উন্মাদনার মধ্যে। দেখি বড় দুটি ক্রিকেটের আসর বসেছে নিজের দেশে। এই সুযোগ হাতছাড়া করা যাবে না।
এশিয়া কাপের পর টি-টোয়েন্টি বিশ্বকাপ; ক্রিকেট উত্তেজনায় কাটছে সময়।ঢাকা ও চট্টগ্রাম দুই জায়গাতেই বেশ কটি খেলা দেখেছি।
বাংলাদেশের সাকিব আল হাসান ও আল আমিন আমার প্রিয় খেলোয়াড়। এত দিন যাঁদের টিভিতে দেখেছেন, সরাসরি তাঁদের খেলা দেখে রোমাঞ্চ বোধ করছি। মাঠে নিজের দেশ হারলে মন খারাপ হয়। মাঠের হাজার হাজার মানুষের মন খারাপ দেখলে নিজের চোখ ভিজে যায়। টেলিভিশনে দেখার সময় অতটা বোঝা যায় না। নিজের দেশ যখন হেরে যায়, তখনো আশা ছাড়ি না।এবার পারিনি তো কী হয়েছে, পরেরবার পারবই।

নৌ প্রকৌশলী