মাঠের ক্রিকেট ঘরের কম্পিউটারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের মানুষের জন্য এবারের বসন্ত বেশ অন্য রকম, অন্যবারের তুলনায়। এবার এ দেশেই শুরু হয়েছে ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ ক্রিকেট ২০১১। সারা দেশ ভাসছে বিশ্বকাপ ক্রিকেটজ্বরে। অন্যতম স্বাগতিক দেশ বলে কথা! ক্রিকেট বিশ্বকাপ নিয়ে বাস্তবে যেমন উত্তেজনা, তেমনি ভার্চুয়াল জগতেও এর আছে এই উত্তেজনা। বিশ্বকাপের আয়োজনের সঙ্গে তাল মেলাতে পারসোনাল কম্পিউটার, এক্স বক্স ৩৬০ ও প্লে স্টেশনের জন্য বের হয়েছে বেশ কিছু গেম। এ ছাড়া বিশ্বকাপ ক্রিকেট ২০১১ উপলক্ষে আইসিসির অফিশিয়াল গেম ছাড়া হয়েছে ইন্টারনেটে। বিশ্বকাপ সামনে রেখে ২০১০ সালেই বেশ কিছু ভিডিও গেম ছাড়া হয়েছে। তবে ইন্টারনেট ছাড়া বিশ্বকাপ ২০১১ শিরোনামে আলাদাভাবে কোনো গেম বের হয়নি।আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০১১ এটি আইসিসির অফিশিয়াল গেম, যা বিশ্বকাপ ক্রিকেটে যে দেশগুলো অংশগ্রহণ করবে, তাদের নিয়ে তৈরি করা। এটি একটি অনলাইন গেম, যা ক্রিকেট পাওয়ার ডট কম ওয়েবসাইট থেকে খেলতে হয়। ওয়েবসাইটটির ঠিকানা (www.cricketpower.com)। ক্রিকেট পাওয়ারের ওয়েবসাইট থেকে নামিয়েও (ডাউনলোড) খেলা যায় এই গেম। এটি যদিও ইন্টারনেটে খেলতে হয়, তবে সীমিত আকারে এর একটি ডেস্কটপ সংস্করণ বাজারে ছেড়েছে ক্রিকেট পাওয়ার ডট কম। গেমটির খেলার ধারা অত্যন্ত চমৎ কার। এটি অনলাইন গেম হলেও এটির গ্রাফিকস অত্যন্ত আকর্ষণীয়। এই গেমের প্রধান বৈশিষ্ট্য, এটিতে বিশ্বকাপে অংশগ্রহণকারী দল ও খেলোয়াড়দের সর্বশেষ হালনাগাদ থাকবে। এ ছাড়া এই গেমে আসল স্টেডিয়াম, থিম ইত্যাদি ব্যবহার করা হয়েছে। অনলাইন গেমে একজন খেলোয়াড় যত বেশি গেম খেলবে, তার খেলার মান অনুযায়ী তার খেলার সামর্থ্য বাড়বে। লিডার বোর্ডে সর্বোচ্চ স্কোরধারীর নাম থাকবে সবচেয়ে ওপরে। অনলাইন গেম অনলাইনেই সেভ করা যাবে এবং ইচ্ছেমতো খেলা বা সেভ করা যাবে। এই গেমের ব্যতিক্রমী বৈশিষ্ট্য হচ্ছে, এটির ব্রাউজার প্লাগ-ইন (ছোট আকারের প্রোগ্রাম) ইনস্টল করলে ব্রাউজারে ত্রিমাত্রিক (থ্রিডি) মুডে গেম খেলা যায়। এই গেম চালানোর জন্য পেন্টিয়াম ডুয়েল কোর সমমানের প্রসেসর, এক গিগাবাইট র্যাম এবং ২৫৬ মেগাবাইটের মেমোরি কার্ডের কম্পিউটারের প্রয়োজন হবে এবং ওয়েবসাইট দেখার সফটওয়্যার (ব্রাউজার) হিসেবে ইন্টারনেট এক্সপ্লোরার ৭, মজিলা ফায়ারফক্স ৩ বা সমমানের ব্রাউজার ব্যবহার করা যাবে।ক্রিকেট কোচ ২০১০গত বছরের শেষে বের হওয়া ক্রিকেট কোচ ২০১০ অনেকটাই ফিফা ম্যানেজার ২০১০-এর মতো এখানে গেমারকে ক্রিকেট কোচের ভূমিকা পালন করতে হবে। একটি নির্দিষ্ট দলকে বাছাই করে সে দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করাই মূল কাজ। কোচ এখানে বোলার বা ব্যাটসম্যানদের অনেক বিস্তারিত পরামর্শ দিতে পারে। কোন লাইন বা লেন্থে বল করবে, আবার বলের ডেলিভারি কী ধরনের হবে ইত্যাদি অপশন এতে দেওয়া আছে। আবার কোচ চাইলেই একজন খেলোয়াড়ের সবকিছু তার নিজের মতো করে সম্পাদনা করে নিতে পারে। গেমের মধ্যেই বিস্তারিত কৌশল নিয়ন্ত্রণ করা যায়। এই গেমে টেস্ট, ওয়ানডে ও টি-টুয়েন্টি—তিন ধরনের ম্যাচই খেলা যায়। টেস্ট খেলে এমন সব দল এতে দেওয়া আছে, সঙ্গে ১০টি দেশের ১০০টি ঘরোয়া ক্রিকেটের দল এতে যুক্ত করা আছে। এটি শুধু কম্পিউটারেই খেলা যায়। এই গেম খেলার জন্য পেন্টিয়াম কোর টু ডুয়েল প্রসেসর, এক গিগাবাইট র্যাম এবং ২৫৬ মেগাবাইটের মেমোরি কার্ডের কম্পিউটারের দরকার হবে।ইন্টারন্যাশনাল ক্রিকেট ২০১০গেম খেলার যন্ত্র এক্স বক্স ৩৬০ ও প্লে স্টেশন থ্রির জন্য বিশেষভাবে তৈরি এ গেমের গ্রাফিকস অত্যন্ত আকর্ষণীয়। অন্য গেমগুলোর মতোই এতেও টেস্ট খেলে এমন দেশের দলগুলো আছে। এটি ইংল্যান্ড ও ওয়েলশ ক্রিকেট বোর্ডের আনুষ্ঠানিক সনদপত্র পাওয়া গেম। এই গেমে ক্যামেরার দৃষ্টি অনেক উন্নত করা হয়েছে। এ ছাড়া প্লে স্টেশন থ্রির জন্য এতে আলাদা কিছু কন্ট্রোল অপশন যোগ করা হয়েছে। এই গেমে বিভিন্ন ধরনের গেম মুড রয়েছে। এতে মোট ১৬টি দেশের ক্রিকেট দল রয়েছে এবং আন্তর্জাতিক মানের ২১টি আসল স্টেডিয়ামের থিম ব্যবহার করা হয়েছে।এ ছাড়া আরও কিছু গেম বাজারে বেশ সাড়া জাগিয়েছে। ডেস্কটপ গেমের মধ্যে ক্রিকেট এভোলুশন ও অনলাইন গেমের মধ্যে www.zapak.com-এর বেশ কিছু ভালো ক্রিকেট গেম রয়েছে। মোবাইল ফোনে খেলার জন্য ২০১০ টি২০ প্রিমিয়ার লিগ, ডিএফএল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ইত্যাদি বেশ জনপ্রিয়। আইফোনের জন্য ক্রিকেট টি২০ ফিভার গেমটিও বেশ ভালো।ক্রিকেটের আরও কিছু ওয়েবসাইট  ক্রিকেট ভালোবাসে আর ক্রিকইনফোর (www.espncricinfo.com) নাম জানে না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। ক্রিকেটের যাবতীয় হালনাগাদ তথ্য, লাইভ স্কোর বোর্ড, ধারা বর্ণনা ইত্যাদির জন্য সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট এটি।  এবার আইসিসি তাদের অফিশিয়াল ওয়েবসাইট অংশীদার হিসেবে ইয়াহুকে বেছে নিয়েছে। আইসিসির অফিশিয়াল ওয়েবসাইটে (http://cricket.yahoo.com) বিশ্বকাপ সম্পর্কিত অফিশিয়াল তথ্য পাওয়া যাবে। (http://cricket.yahoo.com) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে (www.tigercricket.com) বাংলাদেশ ক্রিকেট দল সম্পর্কে তথ্য পাওয়া যাবে। নিচের ওয়েবসাইটগুলোতে ক্রিকেট সম্পর্কিত বিভিন্ন মজার অনলাইন গেম রয়েছে।  www.howzat.com  www.sticksports.com/games/stick-cricket http://cricket.zapak.com  www.flashcricket.com