মাতারবাড়ী উচ্চবিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৬৬ সালে যাত্রা করা কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী উচ্চবিদ্যালয় ৫০ বছর পার করেছে। বিদ্যালয়টির ৫০ বছর পূর্তি উপলক্ষে ২৩ জানুয়ারি দিনব্যাপী উৎসবের আয়োজন করা হয়। বিকেল চারটায় বিদ্যালয় মাঠে উৎসব উদ্বোধন করেন কক্সবাজার-২ আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি একরাম উল্লাহ চৌধুরী। এতে বক্তব্য দেন, প্রাক্তন ছাত্র ও বাংলাদেশ শিপিং করপোরেশনের উপসচিব আব্দুল আওয়াল, ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব জাকির হোসেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম, মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক চৌধুরী, মাতারবাড়ীর সাবেক চেয়ারম্যান কবির আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে সাংসদ আশেক উল্লাহ রফিক বলেন, এই এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে মাতারবাড়ী উচ্চবিদ্যালয়ের অসামান্য অবদান রয়েছে। আর এই বিদ্যালয় বেরিয়ে এসেছে অসংখ্য প্রতিভা। যারা এখন রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন। এই ধারাবাহিকতায় ভবিষ্যতেও এই প্রতিষ্ঠান থেকে অনেক প্রতিভা বেরিয়ে আসবে। বিদ্যালয় সূত্রে জানা যায়, ৫০ বছর পূর্তি উৎসবে যোগ দিয়েছেন দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রাক্তন শিক্ষার্থীরা। উৎসব প্রাঙ্গণ পরিণত হয়েছিল পুরোনো শিক্ষার্থীদের মিলন মেলায়। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।