মাতারবাড়ীতে বিনা মূল্যে চারা বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে গত শুক্রবার বিনা মূল্যে দ্বীপবাসীর মধ্যে চারা বিতরণ করা হয়। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন উপকূলীয় ফাউন্ডেশনের চেয়ারম্যান রশিদ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম কাউসার হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির। প্রধান অতিথি এ টি এম কাউসার হোসেন বলেন, দুর্যোগের কবল থেকে মাতারবাড়ী দ্বীপ রক্ষার জন্য চারপাশে প্রায় পাঁচ হাজার একর জমিতে বনায়ন সৃজন করা হলেও গত ১২ বছরে স্থানীয় ভূমিদস্যুরা চিংড়িঘের করার জন্য চার হাজার একর বনায়ন উজাড় করেছে। এ কারণে দুর্যোগের হুমকির মুখে পড়েছে এই এলাকার অন্তত ৫০ হাজার মানুষ। মাতারবাড়ী কেজি অ্যান্ড প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষক কফিল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন মাতারবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নূরুল ইসলাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাসেম, কেজি স্কুলের অধ্যক্ষ মাহবুব কামাল, রুহুল আমিন, আবু হায়দার প্রমুখ।