মাতৃত্বকালীন সুবিধা ও নারীশ্রমিক বিষয়ে গোলটেবিল বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উন্নয়ন সংস্থা মমতার উদ্যোগে সম্প্রতি ‘মাতৃত্বকালীন সুবিধা, শিশু কক্ষ এবং নারীশ্রমিক’ বিষয়ে গোলটেবিল বৈঠক বিজিএমইএর সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সংগঠনের উপদেষ্টা মো. ফারুকের সভাপতিত্বে বৈঠকে বিশেষ অতিথি ছিলেন বিজিএমইএর প্রথম সহসভাপতি নাছির উদ্দিন চৌধুরী। মূল প্রবন্ধ পড়েন সাংবাদিক হাসান আকবর। মুখ্য আলোচক ছিলেন আগ্রাবাদ মহিলা কলেজের অধ্যক্ষ আনোয়ারা আলম। আলোচনায় অংশ নেন মহিলা কাউন্সিলর আফরোজা কালাম, সাবিহা মুসা, রেহানা বেগম, জিয়াউদ্দিন আহমদ, এসএম নাজের হোসাইন প্রমুখ। তিনি প্রতিটি নারীশ্রমিককে মাতৃত্বকালীন সুবিধা প্রদান এবং প্রতিটি কারখানায় শিশুকক্ষ প্রতিষ্ঠার আহ্বান জানান। বিজ্ঞপ্তি।