মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলায় গত বৃহস্পতিবার নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত হয়েছে। এই উপলক্ষে সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে শোভাযাত্রা বের হয়। এরপর স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আবাসিক চিকিৎসা কর্মকর্তা মাহফুজুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মেডিকেল টেকনোলজিস্ট সাইফুল ইসলাম, মোহাম্মদ মকছুদ উল্লাহ, মোজাম্মেল হক, সাদেকুর রহমান, কমল হরি, মুসলেম উদ্দিন প্রমুখ।

—মহেশখালীপ্রতিনিধি