মাত্র দশ মিনিটেই তৈরি হবে ইফতারি

মাত্র দশ মিনিটেই তৈরি হবে ইফতারি। রেসিপি দিয়েছেন আফরোজা নাজনীন।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফলের সালাদ

ফলের সালাদ
ছবি : সুমন ইউসুফ

উপকরণ: আপেল কিউব করে কাটা আধা কাপ, কয়েক রঙের আঙুরের টুকরা আধা কাপ, আনারস কিউব করে কাটা আধা কাপ, তরমুজ কিউব করে কাটা আধা কাপ, লেবুর রস ২ টেবিল চামচ, কমলা লেবুর রস ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, চাট মসলা আধা চা–চামচ, চিনি এক চিমটি, বিটলবণ ১ চা–চামচের চার ভাগের এক ভাগ, কাঁচামরিচের কুচি ১ চা–চামচ, পুদিনাপাতার কুচি ১ চা–চামচ, ব্ল্যাক অলিভ কয়েকটি।

প্রণালি: ফল কেটে লেবুর রস মিশিয়ে ১০ মিনিট রাখুন। এর মধ্যে বাকি সব উপকরণ ভালো করে মিশিয়ে নিন। এরপর সালাদটি ১০ মিনিটের জন্য ফ্রিজে রাখুন। ঠান্ডা–ঠান্ডা পরিবেশন করুন।