মাথা গোঁজার ঠাঁই হলো ৫০ গৃহহীন পরিবারের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতকানিয়া উপজেলার ৫০ গৃহহীন পরিবারের হাতে সরকারিভাবে নির্মিত বসতঘরের কাগজপত্র তুলে দেওয়া হয়েছে।
এ উপলক্ষে ১৪ নভেম্বর দুপুরে সাতকানিয়া সদর ইউনিয়নের রূপকানিয়া আশ্রয়ণ প্রকল্প এলাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাংসদ আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বশির আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্যাহ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আছিয়া খাতুন।
বক্তব্য দেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার, আওয়ামী লীগ নেতা নুরুল আবছার চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনিরুল হক, সাতকানিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হক প্রমুখ।