মাথাব্যথায় মাথাকাটা নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

দ্রুত বদলে যাচ্ছে আবহাওয়া। শীত শেষ হয়ে গ্রীষ্ম চলে এল। এই সময়ে মাথাব্যথা একটা সাধারণ সমস্যা। অবশ্য বছরের অন্য সময়েও হুটহাট করেই দেখা দিতে পারে মাথাব্যথা। মাথাব্যথা থেকে মুক্তি পেতে অনেকেই নানা রকম ওষুধ খান। তবে প্রাকৃতিক উপায়েই এ সমস্যার সমাধান সম্ভব।

মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক প্রতিবেদনে জানানো হয়, ঘন ঘন মাথাব্যথায় আক্রান্ত ব্যক্তিরা তাজা সবজি ও ফলমূলের সমন্বয়ে স্বাস্থ্যকর খাবার খেতে পারেন। এ ছাড়া নিয়মিত অনুশীলন তো থাকছেই।

অল্প সময়ের একটু ঘুম মাথাব্যথা কমাতে সাহায্য করতে পারে। এ ক্ষেত্রে ১৫-২০ মিনেটের ঘুমই যথেষ্ট। তবে মাত্রাতিরিক্ত ঘুমে সমস্যা প্রকট হয়ে উঠতে পারে।

মাথাব্যথা দেখা দিলে ধীরে গভীর নিঃশ্বাস নিয়ে আবার তা একইভাবে ছেড়ে দিতে হবে। মাথাব্যথার ফলে সৃষ্ট অস্বস্তি দূর করতে এই কৌশল বেশ উপকারী।
মাথাব্যথার উপশমে মালিশ খুবই কার্যকর একটি পদ্ধতি। হাতের আঙুল দিয়ে কপালের দুই পাশ আলতোভাবে মালিশ করতে হবে। মালিশের কাজটি ঘুরিয়ে ঘুরিয়ে করা যেতে পারে। পাশাপাশি আঙুল দিয়ে আলতো করে কপাল টিপলেও উপকার মিলবে।
সুগন্ধী বা ঝাঁঝাল তেল শুঁকলেও মাথাব্যথা কমতে পারে। এ ছাড়া এতে মেজাজও ভালো হয়।