মাথায় কত প্রশ্ন আসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 প্রকাশিত বই না চললে কী করা উচিত?—বইয়ে পা বা চাকা লাগিয়ে নিন।  জীবনবিমা কী?—সারা জীবন দরিদ্র থেকে মৃত্যুর পরে ধনী হওয়ার পদ্ধতি।  নিঃসঙ্গতা অসহনীয় কেন?—কারণ নিজেকে বেশিক্ষণ সহ্য করা সম্ভব নয়।  প্রতিশব্দ কাকে বলে?—কোনো শব্দের বানান জানা না থাকলে বিকল্প যে শব্দটি ব্যবহার করা হয়।  খালি পেটে কবিতা লেখা কি উচিত?—না, কবিতা লিখুন কাগজে।  সংসারজীবন কী?—দুই বা ততোধিক নার্ভাস সিস্টেমের সহাবস্থান।  স্মৃতিকথা কী?—উত্তমরূপে ধোলাইকৃত আত্মজীবনী।