মাথায় কত প্রশ্ন আসে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
: কোনো মেয়ের জন্য সবচেয়ে কঠিন শাস্তি কী?: নানা ধরনের পোশাকভর্তি আয়নাহীন ঘরে তাকে বন্ধ করে রাখা।: নিজের রক্তপাত দেখে কি খুশি হওয়া সম্ভব?: সম্ভব। আপনার রক্ত খাওয়া মশা মেরে দেখুন। : ত্রিভুজ প্রেমের ত্রিভুজের বৈশিষ্ট্য কী?: একটি কোণ সব সময়ই স্থূল।: কয়েদি এবং সাংসদদের মধ্যে পার্থক্য কী?: মেয়াদ কমতে থাকলে কয়েদি খুশি হয় আর সাংসদ হয় আতঙ্কিত।: বিদ্যুৎ চমকালে কোনো কোনো লোক হাসে কেন?: কারণ তারা ভাবে, এইমাত্র তাদের ছবি তোলা হলো।