মাথায় কত প্রশ্ন আসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ড্রাগস আমদানি নিষিদ্ধ কেন?: অভ্যন্তরীণ উৎপাদনকারীদের স্বার্থ রক্ষার জন্য।স্ত্রীর দিকে একেবারেই নজর না দিয়ে স্বামী যদি সারাক্ষণ টিভিতে ফুটবল দেখতে থাকে, সে ক্ষেত্রে স্বামীর মনোযোগ আকর্ষণের জন্য স্ত্রীর কী করা উচিত?: স্বামীর প্রিয় দলের জার্সি পরে তার সামনে ঘোরাঘুরি করলে ফল হতে পারে।মানুষ কি অ্যাপেনডিক্স ছাড়া বাঁচতে পারে?: পারে, কিন্তু ডাক্তাররা পারে না।মেয়েরা রহস্য উপন্যাস কম লেখে কেন?: বইয়ের শেষ পর্যন্ত রহস্য চেপে রাখতে পারে না বলে। প্রৌঢ়ত্বের সবচেয়ে বড় সমস্যা কী?: তখন চাইলেও তরুণ বয়সের ভুলগুলো করার ক্ষমতা থাকে না।