মাথায় কত প্রশ্ন আসে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাসায় ফ্রিজ না থাকলে মাছ-মাংস কোথায় রাখা উচিত?: উত্তর মেরুতে গিয়ে রেখে আসুন। দরকার পড়লেই নিয়ে আসবেন। স্বামী-স্ত্রীর সম্পর্ক ভালো থাকে কখন?: যখন স্বামী শোনে না স্ত্রী কী বলে এবং স্ত্রী দেখে না স্বামী কী করে। মেয়েদের ওজন কমানোর সহজ উপায় কী?: প্রসাধনী ভালো করে ধুয়ে ফেলতে হবে। শীতপ্রধান দেশের পাখিরা শীতকালে দক্ষিণে উড়ে যায় কেন?: হেঁটে গেলে বহুদিন লাগবে বলে। মেয়েরা আমার দিকে তাকিয়েও দেখে না। তাদের দৃষ্টি আকর্ষণের উপায় কী?: গ্যাস-মুখোশ পরে রাস্তায় বের হোন।