মাথায় কত প্রশ্ন আসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 সব পুরুষই নাকি একই প্রকৃতির; তাহলে আদর্শ স্বামীরা কোত্থেকে আসে? ১০০ মিটার দৌড়িয়ে যে পদকটি পাওয়া যায়, ঠিক তেমন পদকের জন্য ৪২ কিলোমিটার ১৯৫ মিটার দৌড়ানোর প্রয়োজন আছে কি? এক গ্রাম নিকোটিন যদি ঘোড়াকে মেরে ফেলতে পারে, তাহলে ধূমপায়ীদের হর্সপাওয়ার কত? বাতাস কোন দিকে বইছে, না জেনে টাকা ওড়ানো কি উচিত? নিজের পরাজয় তবু মেনে নেওয়া যায়, কিন্তু প্রতিপক্ষের বিজয় মেনে নেওয়ার উপায় কী?