মাথায় কত প্রশ্ন আসে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমার সাধের সঙ্গে অন্যের সাধ্যের এত সামঞ্জস্য হয় কেন? পায়ের তলা থেকে মাটি সরে গেলে সবাই মাথায় হাত দেয় কেন? জীবনের শুভসমাপ্তি কি সম্ভব? সব লোক নাকি ভাই-ভাই, তাহলে বোনেরা আসে কোত্থেকে? মিথ্যুক যদি কসম কেটে বলে, সে মিথ্যা বলেছে, তার সে কথায় কি বিশ্বাস করা উচিত?