মাথায় গুলি নিয়ে বেঁচে আছে হাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

চোরা শিকারিরা হাতিটির কপালে গুলি করেছে। তা নিয়েই কয়েক সপ্তাহ বেঁচে আছে সে। অবশেষে প্রাণী সংরক্ষণবাদী একটি সংগঠন হাতিটির চিকিৎসার ব্যবস্থা করে। এ ঘটনা আফ্রিকার দেশ জিম্বাবুয়ের।
মানা পুলস ন্যাশনাল পার্কে আহত অবস্থায় ওই হাতির খোঁজ পায় অ্যাওয়্যার ট্রাস্ট জিম্বাবুয়ে নামের সংগঠনটি। হাতির দাঁতের (আইভরি) লোভে শিকারিরা ওই এলাকায় প্রায়ই হামলা চালায়। প্রাণী চিকিৎসকেরা ওষুধ প্রয়োগে অচেতন করে হাতিটির এক্স-রে করেন এবং ক্ষত পরিষ্কার করে দেন। তারপর গুলিটি অপসারণ না করার সিদ্ধান্ত নেন।
এ প্রসঙ্গে ডা. লিসা মারাবিনি বলেন, তাঁদের মনে হয়েছে ‘প্রিটি বয়’ নামের হাতিটির অন্য চিকিৎসা দরকার। এর বয়স আনুমানিক ২৫ বছর। সম্ভবত পার্কের বাইরে গুলিবিদ্ধ হয়েছে। তারপর শান্তভাবে প্রাণী চিকিৎসকদের দিকে এগিয়ে আসে। নিজের চিকিৎসার প্রয়োজন হয়তো সে বুঝতে পেরেছিল।
গুলির ক্ষত মস্তিষ্কের কাছাকাছি পর্যন্ত ছড়িয়েছে। আরেকটু নিচে গুলি লাগলে বাঁচার সম্ভাবনা থাকত না। কাঁধেও জখম হয়েছে হাতিটির। সম্ভবত মাথায় প্রথম গুলি লাগার পর সে পালানোর চেষ্টা করে। তখন তার কাঁধে গুলি লাগে।