মাদক বেচাকেনার হোতা কাদের খাঁ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদক বেচাকেনার অন্যতম একটি বড় চক্রের দলনেতা আবদুল কাদের ওরফে ডাইল কাদের ওরফে কাদের খাঁকে (৩২) পুলিশ গতকাল শনিবার ভোররাতে নগরের মুরাদপুর এলাকার মোহাম্মদপুরের বাসা থেকে গ্রেপ্তার করেছে। কাদেরের বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় ছয় থেকে সাতটি মামলা আছে বলে জানা গেছে। তিনি মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি থানার ধুপড়াপাশ গ্রামের আবদুর রহমান খাঁর ছেলে। ডবলমুরিং থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এর আগে গ্রেপ্তারকৃত আরেক মাদকসম্রাট ইউসুফের দেওয়া তথ্যের ভিত্তিতে কাদেরকে গ্রেপ্তার করা হয়। মাদক সংগ্রহ, মজুদ ও বেচাকেনার অনেক গুরুত্বপূর্ণ তথ্য কাদেরের জানা আছে।’