মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে শিক্ষার্থীদের দূরে থাকার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথিবীতে কোনো দেশেই বিশ্বাসঘাতকদের পরিণাম ভালো হয়নি। তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে। একইভাবে ঘৃণিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘাতকেরাও।
কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ে শাহ আলম-বশির মিলনায়তনে ১৩ আগস্ট অনুষ্ঠিত বার্ষিক সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সাংসদ সাইমুম সরোয়ার কমল এ কথা বলেন। তিনি মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে শিক্ষার্থীদের দূরে থাকার আহ্বান জানান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাম মোহন সেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান চৌধুরী। বক্তব্য দেন বিদ্যালয়ের দিবা শাখার ইনচার্জ শাহজাহান কুতুবী, প্রভাতি শাখার ইনচার্জ মোহাম্মদ আবদুর রহিম প্রমুখ।