মাদককে শিক্ষার্থীদের লাল কার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদককে লাল কার্ড দেখিয়েছে বান্দরবান জেলা সদরের কালেক্টরেট স্কুলের শিক্ষার্থীরা। একই অনুষ্ঠানে শিক্ষার্থীরা মাদকের বিরুদ্ধে শপথও নেয়। গত সোমবার লাল-সবুজ উন্নয়ন সংঘ নামের একটি সংগঠনের উদ্যোগে আয়োজিত সমাবেশে এসব কর্মসূচি পালন করা হয়। সকাল নয়টায় বিদ্যালয়ের মাঠে আয়োজিত সমাবেশে চার শতাধিক শিক্ষার্থী উপস্থিত হয়। শুরুতে সবাই শপথ নেয়। তারপর সব ধরনের মাদক ও ধূমপানকে প্রতীকী লাল কার্ড দেখায় শিক্ষার্থীরা। সমাবেশে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মফিদুল আলম। কালেক্টরেট স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার ইয়াসির আরাফাত, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মিনারুল হক, লাল সবুজ উন্নয়ন সংঘের সভাপতি কাওসার আলমসহ স্কুলের শিক্ষকেরা।
উল্লেখ৵, সংগঠনটি কুমিল্লার শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত হচ্ছে। ২০১২ সাল থেকে মাদকবিরোধী প্রচারণা চালাচ্ছে সংগঠনটি।