মাদকবিরোধী আলোচনা ও চলচ্চিত্র প্রদর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদকবিরোধী আলোচনা সভায় বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক গোলাম কিবরিয়া
মাদকবিরোধী আলোচনা সভায় বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক গোলাম কিবরিয়া

মাদকের কুফল সম্পর্কে সচেতন করতে বায়েজিদ থানাধীন শহীদনগর এলাকায় মাদকবিরোধী চলচ্চিত্র প্রদর্শন, পোস্টার-লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো উপ–অঞ্চল গত শুক্রবার রাতে এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক গোলাম কিবরিয়া। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতা, পুলিশ কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো উপ–অঞ্চলের তত্ত্বাবধায়ক চৌধুরী ইমরুল হাসান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদকের অপব্যবহার ও কুফল সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা প্রয়োজন। এর জন্য যে যার জায়গা থেকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এ ছাড়া এলাকার মাদক ব্যবসায়ীদের তালিকা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দেন বক্তারা।