মাদকবিরোধী আলোচনা সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদকবিরোধী প্রচারের অংশ হিসেবে গত বুধবার কালুরঘাট এলাকায় আলোচনা সভা, চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বিশেষ করে বাস-ট্রাকের চালক-শ্রমিকদের মধ্যে মাদকবিরোধী চেতনা গড়ে তোলাই ছিল এ কর্মসূচির উদ্দেশ্য।
কালুরঘাট সেতুসংলগ্ন বালুর মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. গোলাম কিবরিয়া। বিশেষ অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো উপ–অঞ্চলের তত্ত্বাবধায়ক চৌধুরী ইমরুল হাসান ও ব্যবসায়ী মোহাম্মদ হাসান মোর্শেদ ভূইয়া। এ ছাড়া দুই শতাধিক শ্রমিক ও বিভিন্ন শ্রেণি–পেশার লোকজন উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা বলেন, মাদককে ‘না’ বলার এ প্রচেষ্টা অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে এলাকাভিত্তিক ঐক্য গড়ে তুলতে হবে। —নিজস্ব প্রতিবেদক