মাদকবিরোধী সেরা প্রতিবেদন পুরস্কার ২০১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে প্রথম আলো ট্রাস্ট/মাদকবিরোধী তহবিল কার্যক্রম মাদকসংক্রান্ত প্রতিবেদনের ওপর ২০১২ সালেও পুরস্কার দেবে। প্রতিবেদন পাঠানোর নিয়ম প্রতিবেদনটি জুলাই ২০১১ থেকে এপ্রিল ২০১২ সালে যেকোন জাতীয় দৈনিকে প্রকাশিত হতে হবে প্রথম আলো পত্রিকায় প্রকাশিত লেখাও এ পুরস্কারের জন্য মনোনীত হবে পত্রিকা/টিভি চ্যানেলের নাম ও প্রকাশের তারিখসহ ছাপা প্রচারিত প্রতিবেদনের মূল কপি/ফটোকপি/স্ক্যান কপি/সিডি/ডিভিডি পাঠাতে হবে সঙ্গে যোগাযোগের ঠিকানাসহ লেখকের ১ কপি ছবি ও সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত পাঠাতে হবেপুরস্কার দেওয়া হবে দুটি শাখায়১. সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন। ২. টেলিভিশনে প্রচারিত প্রতিবেদন। প্রতি শাখায় তিনটি করে পুরস্কার থাকবে।  প্রথম পুরস্কার ৫০ হাজার  দ্বিতীয় পুরস্কার ২৫ হাজার  তৃতীয় পুরস্কার ১৫ হাজার টাকা। জুলাই ২০১১ থেকে এপ্রিল ২০১২ পর্যন্ত সংবাদপত্রে প্রকাশিত এবং টেলিভিশনে প্রচারিত মাদকবিরোধী সব প্রতিবেদন এ প্রতিযোগিতার জন্য জমা দেওয়া যাবে। ধারাবাহিক প্রতিবেদন অধিক গুরুত্ব পাবে।পৌঁছাতে হবে ২০ মে ২০১২ এর মধ্যেপ্রতিবেদন পাঠাতে হবে প্রথম আলো ট্রাস্টের ঠিকানায়প্রথম আলো ট্রাস্ট, সিএ ভবন১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউকারওয়ান বাজার, ঢাকা ১২১৫।অথবা ই-মেইল করা যাবে [email protected] এই ঠিকানায়।