মাদকবিষয়ক কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৩ জুন বিকেল সাড়ে পাঁচটায় ‘কেমন করে মাদকমুক্ত থাকব’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত সিএ ভবনে প্রথম আলোর প্রশিক্ষণকক্ষে এই কর্মশালা হয়।

এতে প্রধান আলোচক ছিলেন প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের উপদেষ্টা ও জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক ডা. মোহিত কামাল।

কর্মশালায় মাদক কী ও তা কীভাবে আমাদের ক্ষতি করে, মাদকের প্রকারভেদ, কীভাবে মাদক থেকে নিজেকে মুক্ত রাখা যায়, কেউ মাদক নিতে বললে কীভাবে তাকে এড়িয়ে চলতে হয়, কৈশোরকালে মাদকের প্রভাব, কেউ মাদকাসক্ত হলে তার চিকিত্সা এবং তার বাবা-মা ও পরিবারের করণীয় কী—এসব গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানের উপায় বিশ্লেষণ করা হয়।

কর্মশালায় ঢাকা মহানগরীর বিভিন্ন বন্ধুসভার বন্ধুরা অংশ নেন। বন্ধুদের প্রশ্ন-উত্তর পর্বের মাধ্যমে কর্মশালাটি শেষ হয়।