গ্রামগঞ্জেও যুবসমাজ মাদকের দিকে ঝুঁকে পড়ছে। তাদের মাদকের থাবা থেকে বাঁচাতে হবে। মাদকের হাত থেকে রক্ষা করতে যুবকদের খেলাধুলা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা জরুরি।
২৮ মে মিরসরাই উপজেলা পরিষদ মিলনায়তনে সামাজিক সংগঠন শান্তনীড়ের শিক্ষা উন্নয়ন বৃত্তি প্রদান ও এক যুগপূর্তি অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মাহবুব রহমান। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আশরাফ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন শেখ আতাউর রহমান, মাঈন উদ্দিন চৌধুরী, ফেরদৌস হোসেন, জসিম উদ্দিন, দেলোয়ার হোসেন, নিজাম উদ্দিন, গিয়াস উদ্দিন, নুরুল আবছার, সুভাষ সরকার, মির্জা জসিম উদ্দিন, মুহাম্মদ দিদারুল আলম ও ইয়াছিন আরাফাত।
শিক্ষা উন্নয়ন বৃত্তিতে ৯১ জন ও ভাষা প্রতিযোগিতায় ২৫ জন ছাত্রছাত্রীকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গান করেন শিল্পী সাবরিনা সুলতানাসহ স্থানীয় শিল্পীরা। বিজ্ঞপ্তি।