মাদকের বিরুদ্ধে আমার ভূমিকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মাদকের বিরুদ্ধে আমার ভূমিকা’ শিরোনামে ঢাকা মহানগর বন্ধুসভা ১১ ডিসেম্বর বন্ধুসভার কক্ষে একটি কর্মশালার আয়োজন করে। কর্মশালায় ঢাকা মহানগরের আটটি বন্ধুসভার ২০ জন বন্ধু অংশ নেন। বন্ধুরা জানতে পারেন মাদক কী, মাদকের প্রকারভেদ, কোন ব্যক্তিকে মাদকাসক্ত বলা যাবে, মাদকাসক্ত ব্যক্তির চিকিত্সা ও পুনর্বাসন ইত্যাদি।
প্রশিক্ষণ প্রদান করেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের উপদেষ্টা আহমেদ হেলাল। প্রশিক্ষণ শেষে বন্ধুদের ফুল দিয়ে অভিনন্দন জানান বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের উপদেষ্টা জাহীদ রেজা নূর ও নির্বাহী সভাপতি সাইদুজ্জামান রওশন।
কর্মশালায় মাদকের বিরুদ্ধে প্রত্যেক বন্ধুর ভূমিকা কি হবে সে বিষয়ে আলোচনা হয়।